মোহনপুর মহকুমার অভিচরণ থেকে কাইন্তাকোবরা যাওয়ার দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার অবশেষে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়েল দেববর্মার উদ্যোগে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে।দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত। ঝুঁকি নিয়ে এই রাস্তা দিয়ে যাত্রী ও যানবাহন চালকদের চলাচল করতে হতো। ফলে দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয়দের দাবি অনুযায়ী, রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন এডিসির CEM রুনিয়েল দেববর্মা। সেই প্রতিশ্রুতি অনুযায়ী তাঁর দীর্ঘ প্রচেষ্টায় অবশেষে সংশ্লিষ্ট দপ্তর রাস্তার কাজে হাত দিয়েছে।রাস্তার সংস্কার কাজ শুরু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিনের দুর্ভোগ থেকে এবার মুক্তি মিলবে বলে তাঁরা আশাবাদী। জনগণের সমস্যাকে গুরুত্ব দিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ায় রুনিয়েল দেববর্মাকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।
বেহাল রাস্তার দুর্ভোগ কাটাতে অভিচরণে শুরু রাস্তা সংস্কারের কাজ
