আগরতলার জয়নগরে ১৫ বছরের সংসার। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে চলছিল পিন্টু বণিকের পরিবার। কিন্তু হঠাৎ স্ত্রী মেনুকা রায় বণিককে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। এখন স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় একের পর এক জায়গায় খুঁজে বেড়াচ্ছেন পিন্টু।পিন্টুর অভিযোগ, সম্প্রতি তাঁর শাশুড়ি মেয়ের বাড়িতে আসার পর স্ত্রীকে নানা কথা বুঝিয়ে তাঁর কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যান। এমনকি স্ত্রীর হাতের বালা খুলে নিয়ে যাওয়ারও অভিযোগ করেছেন তিনি। বিষয়টি নিয়ে মহিলা থানায় অভিযোগ জানিয়েছেন পিন্টু।অভিযোগ জানানোর পর থেকেই স্ত্রীকে খুঁজে চলেছেন তিনি। দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবন এভাবে ভেঙে যাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত পিন্টু কান্নায় ভেঙে পড়ে বারবার বলছেন, “আমি শুধু আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।”তবে মেনুকা রায় বণিক বর্তমানে কোথায় রয়েছেন এবং ঠিক কী কারণে তিনি স্বামীর কাছ থেকে দূরে সরে গেছেন, তা এখনও স্পষ্ট নয়। পিন্টুর অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত কারণ তদন্তের পরই পরিষ্কার হবে।
১৫ বছরের সংসার, স্ত্রী নিখোঁজ! চোখের জলে স্বামীর আবেদন—‘আমার স্ত্রীকে ফিরিয়ে দিন’
