মেলাঘর, ৯ অক্টোবর: উৎসবের আবহে মেলাঘরের রাজঘাট মুক্তমঞ্চে উদ্বোধন হলো নীরমহল জল উৎসবের। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আনুষ্ঠানিকভাবে এই উৎসবের উদ্বোধন করেন। পাশাপাশি তাঁর হাত ধরেই সূচনা হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার।উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।নীরমহলকে কেন্দ্র করে আয়োজিত এই জল উৎসবের অন্যতম আকর্ষণ নৌকা বাইচ প্রতিযোগিতা। উৎসবকে ঘিরে মেলাঘর এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে। নীরমহলের পর্যটন আকর্ষণকে আরও তুলে ধরার পাশাপাশি এই উৎসব স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে মানুষের সামনে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ।
নীরমহল জল উৎসবের উদ্বোধন, নৌকা বাইচের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা
