আগরতলা: প্রতি বছরের মতো এ বছরও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে এলাকার মানুষের পাশে দাঁড়াল সিপিআইএমের পূর্ব আগরতলা অঞ্চল। দলের উদ্যোগে এলাকার সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর মহকুমা সম্পাদক অমল চক্রবর্তী, দলের পূর্ব আগরতলা অঞ্চল সম্পাদক সঞ্জয় দাস-সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা।প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ আরও সুদৃঢ় করার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তা তুলে ধরেন দলের নেতৃত্ব।
পূর্ব আগরতলায় সিপিআইএমের উদ্যোগে বস্ত্র বিতরণ
