Headlines

জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে সিপিআইএমের বিক্ষোভ মিছিল

ভারতের নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে এবং দিল্লির যন্তর মন্তরে বিরোধী রাজনৈতিক দলগুলির ছাত্র, যুব ও মহিলা কর্মীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করল সিপিআইএম।দলীয় সূত্রে জানা যায়, গতকাল দিল্লির যন্তর মন্তরে ছাত্র, যুব, মহিলা-সহ বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মীদের উপর দিল্লি পুলিশের হামলার অভিযোগ ওঠে। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং নির্বাচন কমিশনার জ্ঞেনেশ কুমারের পদত্যাগের দাবিতে সিপিআইএমের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা ঘটনার প্রতিবাদ জানানোর পাশাপাশি নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিও তোলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *