ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান পদে নিয়োগের দাবিতে ফের সরব হলেন পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবকরা। আজ, বুধবার, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে দপ্তরের কাছে আবারও ডেপুটেশন প্রদান করেন তাঁরা।পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীরা তাঁদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। দ্রুত নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে, এখন সেই দিকেই তাকিয়ে রয়েছেন চাকরিপ্রত্যাশী যুবকরা।
ফায়ারম্যান নিয়োগের দাবিতে ফের ডেপুটেশন উত্তীর্ণ প্রার্থীদের
