Headlines

এক মঞ্চে নিয়োগপত্র ও স্কুটি বিতরণ, আজ আগরতলায় মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ অক্টোবর: আজ বুধবার আগরতলায় এক অনুষ্ঠানে উচ্চশিক্ষা দপ্তরের সহকারী অধ্যাপক এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যুব সংগঠক পদে নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা। পাশাপাশি মুখ্যমন্ত্রীর কন্যা আত্মনির্ভর যোজনার আওতায় মেধাবী ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করা হবে।ওই অনুষ্ঠানটি সকাল ১০টা ৩০ মিনিটে আগরতলার মহিলা মহাবিদ্যালয়ের মাতঙ্গিনী প্রীতিলতা সভাগৃহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন নির্বাচিত প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে, অন্যদিকে মেধাবী ছাত্রীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্কুটি প্রদান করা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নিয়োগ ও ছাত্রীদের সহায়তা সংক্রান্ত এই দুটি কর্মসূচি সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *