TET-2 পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের হাতে গতকাল মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার হাত ধরে অফার লেটার তুলে দেওয়া হয়। এই উদ্যোগের জন্য আজ মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানালেন TET-2 উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। পাশাপাশি, বাকি ৭৩৬ জন বেকার যুবক-যুবতীকেও একসঙ্গে নিয়োগের ব্যবস্থা করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।চাকরিপ্রার্থীদের বক্তব্য, নিয়োগ প্রক্রিয়ায় ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করায় তাঁরা আশাবাদী। তবে এখনও ৭৩৬ জন প্রার্থীর নিয়োগ বাকি রয়েছে বলে তাঁদের দাবি। তাই কোনও প্রার্থীকে বাদ না রেখে বাকি সকলকেও একসঙ্গে নিয়োগের আওতায় আনার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।এখন দেখার বিষয়, বাকি ৭৩৬ জন TET-2 উত্তীর্ণ প্রার্থীর নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তর পরবর্তী সময়ে কী পদক্ষেপ গ্রহণ করে।
TET-2-এ অফার লেটার পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ, বাকি ৭৩৬ জনের নিয়োগের আবেদন
