আমবাসা: পঞ্চমীর মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। এই দুর্ঘটনায় তাঁর বন্ধু তথা পুলিশের এক সাব-ইন্সপেক্টর গুরুতর আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে ধলাই জেলার আমবাসা ও ডলুবাড়ি এলাকায়।জানা গেছে, আমবাসা থানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয় ডলুবাড়ি এলাকার বাসিন্দা সাগর দেবের। একই ঘটনায় গুরুতর আহত হন তাঁর বন্ধু, পুলিশ সাব-ইন্সপেক্টর সুশান্ত মল্লিক।আহত পুলিশ আধিকারিককে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।পঞ্চমীর আনন্দঘন পরিবেশের মধ্যেই এই মর্মান্তিক দুর্ঘটনার খবর সামনে আসায় এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে। তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
পঞ্চমীর মধ্যরাতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত সাগর; গুরুতর আহত পুলিশ SI
