আগরতলা: স্মার্ট সিটির তকমা থাকলেও রাস্তার উপর আবর্জনার স্তূপে দুর্ভোগে সাধারণ মানুষ। আগরতলার গোরখাবস্তির মূল সড়ক ভিআইপি রোডে ছড়িয়ে থাকা আবর্জনা থেকে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ উঠেছে।রাস্তার উপর এভাবে আবর্জনা পড়ে থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি সমস্যায় পড়ছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। দুর্গন্ধের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশও বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ।এই ঘটনাকে কেন্দ্র করে আগরতলা পুরনিগমের পরিচ্ছন্নতা ব্যবস্থা ও নিয়মিত নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। শহরকে পরিচ্ছন্ন রাখার উদ্যোগের মধ্যেও গুরুত্বপূর্ণ সড়কে কেন এভাবে আবর্জনা পড়ে রয়েছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা।দ্রুত আবর্জনা পরিষ্কার করে এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য পুরনিগমের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন বাসিন্দারা।
স্মার্ট সিটির ভিআইপি রোডে আবর্জনার স্তূপ, প্রশ্নে পুরনিগম
