প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৯তম ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষে এক বিশেষ আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমাজ ও দেশ গঠনে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ, আইন সম্পর্কে সচেতনতা এবং সাংবিধানিক মূল্যবোধের প্রতি দায়বদ্ধতার গুরুত্ব তুলে ধরা হয়।আলোচনায় যুব আইনজীবীদের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সাংবিধানিক মূল্যবোধ রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় তরুণ আইনজীবীরা কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন, তা নিয়ে মতবিনিময় হয়।যুবসমাজকে দেশের উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতার কাজে আরও সক্রিয়ভাবে যুক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
‘মন কি বাত’-এ যুব আইনজীবীদের ভূমিকা ও সাংবিধানিক মূল্যবোধ নিয়ে আলোচনা
