দিল্লিতে এক জনজাতি যুবককে হেনস্থার অভিযোগের ঘটনায় তৎপরতা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে ডিজিপির সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা। বর্তমানে ওই যুবককে দিল্লি পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তাঁকে ত্রিপুরায় ফিরিয়ে আনার বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে, তা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রয়েছে।
দিল্লিতে জনজাতি যুবক আটক, ত্রিপুরায় ফেরানো নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
