Headlines

বিশালগড়-আগরতলা জাতীয় সড়ক বন্ধ করে নির্মাণকাজ, দুর্ভোগে যাত্রীরা

বিশালগড়-আগরতলা জাতীয় সড়কে নির্মাণকাজ ঘিরে তীব্র যানজট ও যাত্রী দুর্ভোগের অভিযোগ উঠেছে NHIDCL-এর বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক অনুমোদন ছাড়াই রাস্তা বন্ধ করে নির্মাণকাজ চালানো হয়। এর জেরে রাস্তার দু’পাশে আটকে পড়ে একাধিক যাত্রীবাহী গাড়ি।স্থানীয়দের অভিযোগ, দিনের ব্যস্ত সময়ে জাতীয় সড়ক বন্ধ থাকায় দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয়। এমনকি জরুরি পরিষেবার অ্যাম্বুলেন্সও কয়েক ঘণ্টা আটকে পড়ে বলে দাবি করা হয়েছে। এতে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে হয়।স্থানীয় বাসিন্দাদের দাবি, দিনের পরিবর্তে রাতে নির্মাণকাজ করা হলে যানজট ও জনদুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব। তাঁদের আরও প্রশ্ন, প্রশাসনিক অনুমতি ছাড়া কীভাবে গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে এভাবে কাজ চালানো হচ্ছে?ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের দাবি, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। তবে প্রশাসনিক অনুমোদন না থাকার অভিযোগ এবং নির্মাণকাজের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *