Headlines

মোহনপুরে ৫১ ফুটের হনুমান মূর্তি স্থাপনের উদ্যোগ, সহযোগিতার আবেদন মন্দির ট্রাস্টের

মোহনপুর: কালিকামুড়ায় ৫১ ফুট উঁচু বীর হনুমানের মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্ট। মন্দিরের উন্নয়ন ও সমাজসেবামূলক কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে ধর্মপ্রাণ মানুষসহ দেশবাসীর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন ট্রাস্টের কর্মকর্তারা।মোহনপুর মহকুমার কালিকামুড়া পূর্ব পাড়ায় অবস্থিত এই মন্দিরটি ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত। ট্রাস্টের উদ্যোগে পড়াশোনার সামগ্রী বিতরণ, চিকিৎসা পরিষেবা, খেলাধুলার প্রসার এবং যুবসমাজকে নেশার কবল থেকে দূরে রাখতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।মঙ্গলবার মন্দির প্রাঙ্গণে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সুব্রত সরকার জানান, মন্দিরের উন্নয়নের পাশাপাশি শ্রী শ্রী বীর হনুমান বাবার ৫১ ফুট উঁচু ধাতব মূর্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।সুব্রত সরকার স্পষ্ট করেন, তাঁদের এই আবেদন মূলত মন্দিরের উন্নয়ন ও প্রস্তাবিত হনুমান মূর্তি স্থাপনের জন্য। ধর্মীয় ভাবাবেগের পাশাপাশি সমাজসেবার ধারাকে আরও বিস্তৃত করাই তাঁদের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।এদিন উপস্থিত ছিলেন সমাজসেবক তথা মন্দির ট্রাস্টের সম্পাদক হিমাংশু সরকার-সহ অন্যান্যরা।মন্দির কর্তৃপক্ষের আশা, পরিকল্পিত ৫১ ফুট উচ্চতার হনুমান মূর্তি স্থাপিত হলে কালিকামুড়া আগামী দিনে আরও পরিচিতি লাভ করবে। পাশাপাশি ধর্মীয় কর্মকাণ্ড ও সমাজসেবার মাধ্যমে এলাকায় ইতিবাচক পরিবেশ গড়ে উঠবে বলেও প্রত্যাশা স্থানীয়দের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *