ধামপুর সীমান্ত সড়কে টহল দেওয়ার সময় মালিকবিহীন অবস্থায় মোট ১০০ বোতল ‘এসকাফ’ (Eskuf) উদ্ধার ও জব্দ করল পুলিশ। জব্দ করা সামগ্রীগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ টাকা।পুলিশ সূত্রে জানা গেছে, আইনগত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সামগ্রীগুলো মালিকবিহীন হিসেবে জব্দ করা হয়েছে। এই সামগ্রীর মালিক কে বা কারা, তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে সোনামুড়া থানার পুলিশ।সীমান্ত সড়কে টহল চলাকালীন এই বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।
ধামপুর সীমান্ত সড়কে ১০০ বোতল এসকাফ জব্দ, মূল্য প্রায় ১ লক্ষ টাকা
