পৌর নিগমের আসন্ন নির্বাচন ও প্রার্থী ঘোষণা নিয়ে সোনার তরী গেস্ট হাউসে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন রাজ্যের বিশিষ্ট নেতৃত্বরা।বৈঠকে উপস্থিত ছিলেন রতন লাল নাথ, সভাপতি অভিষেক দেবরায়, সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।পৌর নিগমের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নির্বাচন ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে এই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে। তবে বৈঠকে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং প্রার্থী তালিকা কবে ঘোষণা করা হবে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
পৌর নির্বাচন নিয়ে সোনার তরীতে গুরুত্বপূর্ণ বৈঠক
