Headlines

চিকিৎসক-নার্সের সংকটে ধুঁকছে তিলথৈ স্বাস্থ্যকেন্দ্র, ক্ষোভ চেয়ারম্যানের

প্রশান্ত দেবনাথের দাবি, তিলথৈ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে অন্তত তিনজন চিকিৎসক ও পাঁচজন নার্স নিয়োগ করা জরুরি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স না থাকায় সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা পেতে সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁর।তিনি আরও অভিযোগ করেন, স্বাস্থ্যকেন্দ্রে কর্মী সংকটের বিষয়টি একাধিকবার উত্তর জেলা স্বাস্থ্য আধিকারিকের নজরে আনা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার সমাধানে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।দ্রুত চিকিৎসক ও নার্স নিয়োগ করে স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন প্রশান্ত দেবনাথ। তাঁর হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামা হবে। প্রয়োজনে এই সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হবেন তাঁরা।এখন দেখার, দীর্ঘদিনের এই কর্মী সংকট নিরসনে স্বাস্থ্য দপ্তর দ্রুত কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না। কারণ, পর্যাপ্ত চিকিৎসক ও নার্সের অভাবে যাতে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেই দাবিই জোরালো হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *