Headlines

আগরতলা রেলস্টেশনে পৃথক অভিযানে গ্রেপ্তার ২, উদ্ধার ১৬ কেজির বেশি গাঁজা

আগরতলা: আগরতলা রেলস্টেশনে পৃথক দুটি অভিযান চালিয়ে সন্দেহভাজন গাঁজা-সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল জিআরপি থানার পুলিশ। দুই অভিযানে মোট ১৬ কেজি ২৭৫ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, বুধবার (২৮ অক্টোবর) সকাল প্রায় ১০টা নাগাদ আগরতলা রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের পার্কিং এলাকায় অভিযান চালান এসআই পঙ্কজ বিশ্বাস-সহ জিআরপি থানার পুলিশকর্মীরা। ওই অভিযানে রাহুল মিঞা (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তাঁর ব্যাগ তল্লাশি করে ৬ কেজি ১০৫ গ্রাম সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাহুল মিঞার বাড়ি গোমতী জেলার আর কে পুর থানার অন্তর্গত বাগমা বীরেন কলোনিতে। বর্তমানে তিনি সিপাহীজলা জেলার সোনামুড়া নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ায় বসবাস করছিলেন।অন্যদিকে, রেলস্টেশনে দ্বিতীয় একটি পৃথক অভিযানেও সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়। ওই অভিযানে আরও ১০ কেজি ১৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। দুটি অভিযান মিলিয়ে মোট উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ১৬ কেজি ২৭৫ গ্রাম।এই ঘটনায় আগরতলা জিআরপি থানার ওসি রাজু ভৌমিক উদ্ধার হওয়া গাঁজার পরিমাণের বিষয়টি নিশ্চিত করেছেন। রেলস্টেশনকে কেন্দ্র করে মাদক পাচার রুখতে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *