আসন্ন ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন পত্র দাখিল করলেন বিজেপি সমর্থিত আইনজীবীদের সংগঠন ‘আইনজীবী উন্নয়ন মঞ্চ’-এর প্রার্থীরা। এদিন সংগঠনের পক্ষ থেকে দলীয় সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে উৎসাহ ও রাজনৈতিক তৎপরতা লক্ষ্য করা যায়।সংগঠনের নেতৃত্ব জানান, আইনজীবীদের স্বার্থরক্ষা, আদালতের পরিকাঠামোগত উন্নয়ন এবং পেশাগত পরিবেশ আরও সুসংহত করাই তাদের মূল লক্ষ্য। আগামী নির্বাচনে আইনজীবীদের সমর্থন নিয়ে জয়ী হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তারা।মনোনয়ন দাখিলের সময় উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক নেতা ও সমর্থক আইনজীবীরা। নির্বাচনে আইনজীবীদের বিভিন্ন ইস্যুকে সামনে রেখেই প্রচারে নামবে আইনজীবী উন্নয়ন মঞ্চ বলে জানা গিয়েছে।
ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন নির্বাচনে মনোনয়ন জমা দিল বিজেপির আইনজীবী উন্নয়ন মঞ্চ
