আগরতলা: সতর্কতা সচেতনতা সপ্তাহ ২০২৬ উপলক্ষে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের উদ্যোগে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ‘সমৃদ্ধির জন্য সততা’—এই বার্তাকে সামনে রেখে রাধানগরে অবস্থিত ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এই কর্মসূচি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়-সহ ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আধিকারিকরা। সততা ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি রক্তদানের মাধ্যমে মানবসেবার মহান আদর্শ তুলে ধরেন শিবিরের উদ্যোক্তারা।এই উদ্যোগের মধ্য দিয়ে সামাজিক দায়বদ্ধতা পালন এবং মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়। রক্তদান যে মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেই সচেতনতা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
সততার বার্তায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের মেগা রক্তদান শিবির
