বিলোনিয়া, ৩১ মে: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ায় রেল লাইনে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, আজ বিলোনিয়া মহকুমার রতনপুর রেল লাইনে সাব্রুম-আগরতলাগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ।মৃত ব্যক্তির পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। দেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে বিলোনিয়া জিআরপি পুলিশ। কীভাবে ওই ব্যক্তি রেল লাইনে পৌঁছেছিলেন এবং দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ সূত্রে খবর, মৃতের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিলোনিয়া জিআরপি।
“বিলোনিয়ায় রেল লাইনে মর্মান্তিক মৃত্যু! সাব্রুম-আগরতলা ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় ব্যক্তির”
