Headlines

স্বচ্ছ ভারত মিশন ২.০ ও বিদ্যুৎ পরিষেবা নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক, উপস্থিত মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী

আগরতলার স্টেট গেস্ট হাউসের কনফারেন্স হলে রবিবার অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত মিশন ২.০-এর অগ্রগতি ও বাস্তবায়ন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এবং কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল।বৈঠকে রাজ্যে স্বচ্ছ ভারত মিশন ২.০-এর আওতায় চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা অভিযান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা সম্পর্কে উপস্থাপনা করেন।এর পাশাপাশি এদিন বিদ্যুৎ দপ্তরেরও একটি পৃথক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিদ্যুৎ পরিষেবার উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, গ্রাহক পরিষেবার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ, বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা। বৈঠকে জনস্বার্থে বিভিন্ন পরিষেবার গুণগত মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *