আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বৃহস্পতিবার বার্ষিক বাজেট পেশ করা হয়। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র, কর্পোরেটরসহ পুর নিগমের অন্যান্য পদাধিকারীরা।বাজেট পেশ করতে গিয়ে মেয়র দীপক মজুমদার শহরের সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন, পরিকাঠামো সম্প্রসারণ, পরিচ্ছন্নতা ব্যবস্থা এবং আধুনিক নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, আগরতলা শহরকে আরও উন্নত ও নাগরিকবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে এই বাজেটে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প ও উন্নয়নমূলক কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে।বাজেট অধিবেশনে বিভিন্ন বিভাগের আয়-ব্যয়ের হিসাব এবং আগামী অর্থবর্ষের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পুর নিগমের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে যে, এই বাজেট বাস্তবায়িত হলে শহরের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
আগরতলা পুর নিগমের বার্ষিক বাজেট পেশ, উন্নয়নের রূপরেখা তুলে ধরলেন মেয়র দীপক মজুমদার
