শ্রম দপ্তরের উদ্যোগ ও সহায়তায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ ত্রিপুরার একটি মিষ্টির দোকানে কর্মরত বহিরাজ্যের এক শ্রমিক। কয়েকদিন আগে কর্মরত অবস্থায় তার শরীরে গরম তেল পড়ে গুরুতরভাবে দগ্ধ হন তিনি। পরে তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়।বুধবার শ্রম দপ্তরের মন্ত্রী টিংকু রায় জিবি হাসপাতালে গিয়ে ওই শ্রমিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে দীর্ঘদিন চিকিৎসার পর বর্তমানে তিনি অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এদিন মন্ত্রী টিংকু রায়ের উপস্থিতিতে তাকে তার নিজ বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়।সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী টিংকু রায় জানান, রাজ্য সরকার শ্রমিকদের কল্যাণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। দুর্ঘটনায় আহত শ্রমিকের চিকিৎসার সমস্ত বিষয়ে শ্রম দপ্তর নজর রেখেছিল এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেছে। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে।এদিকে চিকিৎসা ও সহায়তার জন্য শ্রমিক ও তার পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকার এবং শ্রম দপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শ্রমিক কল্যাণে সরকারের মানবিক ভূমিকারও প্রশংসা করেছেন অনেকে।
শ্রম দপ্তরের সহায়তায় নতুন জীবন, জিবি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন দগ্ধ শ্রমিক
