নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল সিধাই থানার পুলিশ। মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করে পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ সূত্রে জানা যায়, সিধাই থানার অন্তর্গত ডিসি পাড়া এলাকার একটি বাড়িতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩ লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা ও কফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ।এদিন এক সাংবাদিক সম্মেলনে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক আশিষ দাশগুপ্ত জানান, মাদক পাচার ও নেশার বিরুদ্ধে পুলিশের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য মিলেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।পুলিশের এই সাফল্যে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, মাদক কারবারের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।
৭২ ঘণ্টায় দ্বিতীয় বড় সাফল্য! মোহনপুরে উদ্ধার ৩ লক্ষাধিক টাকার গাঁজা ও কফ সিরাপ
