Headlines

বাংলাদেশে পাচারের আগেই উদ্ধার ৫ গরু! পুলিশের তৎপরতায় ভেস্তে গেল চোরদের পরিকল্পনা

খোয়াই: বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে চুরি করে নিয়ে যাওয়া গরু উদ্ধারে বড় সাফল্য পেল খোয়াই থানার পুলিশ। পুলিশের তৎপরতায় পাচারের আগেই মোট পাঁচটি গরু উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকারও বেশি।পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে মরণাদির পাড় এলাকা থেকে চারটি গরু চুরি হয়। রাত্রিকালীন টহলদারির সময় খোয়াই থানার এসআই দেবপ্রসাদ চক্রবর্তী দত্ত বাড়ি এলাকায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। এসময় চোরেরা চারটি গরু নিয়ে সীমান্তবর্তী নদীপথে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছিল।পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরেরা গরুগুলো ফেলে নদীর দিকে পালিয়ে যায়। পরে পুলিশ চারটি গরু উদ্ধার করে থানার হেফাজতে নিয়ে আসে। তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া গরুগুলোর মালিক সঞ্জয় গোপে, পিতা মহাদেব গোপে, বাড়ি মরণাদির পাড়, থানা খোয়াই।এদিকে, অভিযানের সময় নদীর তীরবর্তী এলাকা থেকে আরও একটি গরু উদ্ধার করা হয়। গরুটির মালিক হিসেবে চন্দন ঘোষকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায়, চোরদের ধরতে এবং উদ্ধার অভিযানে সহায়তার জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-কে খবর দেওয়া হয়েছিল। বিএসএফ-এর সহযোগিতায় পঞ্চম গরুটিও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।ঘটনার খবর পেয়ে মালিকরা থানায় যোগাযোগ করলে তারা জানতে পারেন যে পুলিশ ইতোমধ্যেই তাদের গরুগুলো উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকাবাসী পুলিশের দ্রুত পদক্ষেপ ও তৎপরতার প্রশংসা করেছেন।পুলিশ ঘটনার সঙ্গে জড়িত চোরদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *