Headlines

বিশ্ব সাইকেল দিবসে কৈলাসহরে শতাধিক সাইকেল আরোহীর র‍্যালি, স্বাস্থ্য ও পরিবেশ রক্ষার বার্তা

কৈলাসহর, ৭ জুন: বিশ্ব সাইকেল দিবস-২০২৬ উপলক্ষে ঊনকোটি জেলা ক্রীড়া কমপ্লেক্সে যুব বিষয়ক ও ক্রীড়া (YAS) দপ্তরের উদ্যোগে এক বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ****, কৈলাসহর পুর পরিষদের চেয়ারপার্সন ****, রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন ****-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিংকু রায় বলেন, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ****-র উদ্যোগে চালু হওয়া “Sunday on Cycle” কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতি রবিবার সাধারণ মানুষকে সাইকেল ব্যবহারে উৎসাহিত করা। তিনি বলেন, নিয়মিত সাইকেল চালানো শরীরকে সুস্থ রাখার পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।পরে ক্রীড়ামন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং শতাধিক সাইকেল আরোহীকে সঙ্গে নিয়ে কৈলাসহর থেকে দুর্গাপুর পর্যন্ত একটি সাইকেল র‍্যালিতে অংশ নেন। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে পরিবেশ সংরক্ষণ ও সুস্থ জীবনযাপনের বার্তা পৌঁছে দেয়।বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচি এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকদের মতে, সাইকেলের ব্যবহার বাড়লে একদিকে যেমন স্বাস্থ্য সুরক্ষিত হবে, অন্যদিকে পরিবেশ দূষণও অনেকাংশে কমবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *