Headlines

তীব্র গরমে পথচারীদের পাশে মন্দির ট্রাস্ট, ফটিকছড়ায় জল ও সরবত বিতরণ

মোহনপুর, ৭ জুন: গ্রীষ্মের তীব্র দাবদাহে পথচারীদের কিছুটা স্বস্তি দিতে সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণ করল শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্ট। ট্রাস্টের পক্ষ থেকে পথচারীদের মধ্যে শীতল পানীয় জল ও সরবত বিতরণ করা হয়।মোহনপুর বিধানসভার আমগাছিয়া পঞ্চায়েতের অন্তর্গত কালিকামুড়া পূর্বপাড়া এলাকায় অবস্থিত শ্রী শ্রী নর্মদেশ্বর শিবলিঙ্গ ও বীর হনুমান মন্দির ট্রাস্টের উদ্যোগে ১০৮ নং (বি) জাতীয় সড়কের ফটিকছড়া বইড়াগাছ এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।এদিন মন্দির ট্রাস্টের প্রতিষ্ঠাতা, সদস্যবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় শতাধিক পথচারী, যানবাহনের চালক ও সাধারণ মানুষের মধ্যে ঠান্ডা পানীয় জল ও সরবত বিতরণ করা হয়। প্রচণ্ড গরমের মধ্যে এই উদ্যোগে পথচারীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।অনেকেই এই উদ্যোগকে মানবিক ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। তাদের মতে, তীব্র গরমে চলাচলকারী মানুষের তৃষ্ণা নিবারণে এ ধরনের সমাজসেবামূলক কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।কর্মসূচি সম্পর্কে মন্দির ট্রাস্টের প্রতিষ্ঠাতা **** জানান, মন্দির ও ট্রাস্ট বিভিন্ন সময়ে নানা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। পথচারীদের গরমের কষ্ট কিছুটা লাঘব করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয় বাসিন্দারা এবং পথচারীরা ট্রাস্টের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সমাজের অন্যান্য প্রতিষ্ঠানকেও এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *