Headlines

সাব্রুমে অটো-বাইকের মুখোমুখি সংঘর্ষ! গুরুতর আহত ২, আহত মোট ৩ জন

সাব্রুম, ৭ জুন: সাব্রুম শহরে অনিয়ন্ত্রিতভাবে ব্যাটারিচালিত অটোর চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। এরই মধ্যে রবিবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হন, যার মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।ঘটনাটি ঘটে রবিবার দুপুর প্রায় আড়াইটার সময় সাব্রুম থানার অন্তর্গত গর্জনতলি এলাকায় ৮ নম্বর জাতীয় সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ব্যাটারিচালিত অটো এবং একটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হন তিনজন।দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর আহতদের স্বাস্থ্য পরীক্ষা করেন।আহতদের মধ্যে রয়েছেন **** (৬৭), **** (৫১) এবং **** (৬৩)।চিকিৎসকরা জানান, অনিমা দাস এবং কানুলাল দে-র শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ****-এ রেফার করা হয়েছে। তপন দাস বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়দের অভিযোগ, সাব্রুম শহর ও আশপাশের এলাকায় ব্যাটারিচালিত অটোর অনিয়ন্ত্রিত চলাচল এবং ট্রাফিক নিয়ম না মানার প্রবণতার কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *