Headlines

৫ দফা দাবিতে শ্রম দপ্তরে মজদুর সংঘের ডেপুটেশন, শ্রমিকদের ঐক্যবদ্ধ প্রতিবাদে সরব রাজধানী

ভারতীয় জনতা মজদুর সংঘের উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিকরা একত্রিত হয়ে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে শ্রম দপ্তরের কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করেন। এদিন শ্রমিকদের একটি প্রতিনিধি দল কমিশনারের দপ্তরে গিয়ে লিখিতভাবে তাদের দাবিপত্র জমা দেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি উপেক্ষিত হয়ে আসছে। সেই প্রেক্ষিতে শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মপরিবেশের উন্নয়ন এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে এই ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়।ডেপুটেশনকে ঘিরে শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত শ্রমিক নেতারা বলেন, প্রশাসনের কাছে বহুবার বিষয়গুলি তুলে ধরা হলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তাই বাধ্য হয়েই তারা সংগঠিতভাবে কমিশনারের দ্বারস্থ হয়েছেন।তারা আশা প্রকাশ করেন, শ্রম দপ্তর দ্রুত বিষয়গুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে শ্রমিকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথেও হাঁটার ইঙ্গিত দেন শ্রমিক সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *