Headlines

লক্ষীপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! সেন্ট্রো গাড়ির ধাক্কায় গুরুতর আহত টুকটুক চালক

কৈলাসহর, ১৭ জুন: ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার লক্ষীপুর এলাকায় বুধবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক টুকটুক চালক। আহতের নাম কুটন মালাকার।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশে দাঁড়িয়ে নিজের টুকটুক পরিষ্কার করছিলেন কুটন মালাকার। সেই সময় টিলাবাজারের দিক থেকে আসা একটি দ্রুতগতির সেন্ট্রো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে এবং তার টুকটুককে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় টুকটুকটি রাস্তার পাশের ড্রেনে পড়ে যায় এবং চালক গুরুতরভাবে আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত আহত কুটন মালাকারকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনার পর সেন্ট্রো গাড়ির চালক পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে রাখেন।খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করে। আহত সেন্ট্রো চালককেও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *