আগরতলা, ১৭ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ‘বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছর’ পূর্তি উপলক্ষে রানীবাজার পৌরপরিষদ কার্যালয়ের গীতবিতান হলে এক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা ও জনমুখী প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হয় এবং উপভোক্তাদের সুবিধা প্রদানের উদ্যোগ নেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি অভিষেক দেবরায়, রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ দলের অন্যান্য নেতা-কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।বক্তারা তাঁদের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে দেশের উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, সামাজিক সুরক্ষা এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টায় সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একাধিক জনমুখী কর্মসূচি বাস্তবায়িত হয়েছে।জনকল্যাণ শিবিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করা হয় এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া সম্পর্কেও আলোচনা করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে জনগণের সহযোগিতা কামনা করেন।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই জনকল্যাণ শিবিরে এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এবং সরকারি পরিষেবা সংক্রান্ত নানা তথ্য ও সহায়তা লাভ করেন।
‘বিশ্বাস, উন্নয়ন ও জনকল্যাণের ১২ বছর’— রানীবাজারে জনকল্যাণ শিবিরে জনসমাগম
