আগরতলা, ১৭ জুন: আগরতলা কোর্ট চত্বরে সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী । বুধবার তিনি ঘটনাস্থলে গিয়ে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানপাট ও অন্যান্য স্থাপনার অবস্থা খতিয়ে দেখেন এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য নেন।মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন , পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার সহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।পরিদর্শনকালে মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। তিনি প্রশাসনকে দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়েও আশ্বাস দেন বলে জানা গেছে।উল্লেখ্য, সম্প্রতি আগরতলা আদালত চত্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক দোকান ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।মুখ্যমন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যায়। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আদালত চত্বরে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী মানিক সাহা, ক্ষয়ক্ষতি খতিয়ে দেখলেন
