আগরতলা, ১৭ জুন: মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, মাদকাসক্তি প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে আগরতলার প্রজ্ঞা ভবনে দুই দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক কর্তৃপক্ষ এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মশালায় গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর বিস্তারিত আলোচনা হয়।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক । এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তারা এবং LGBTQIA+ সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।আলোচনায় কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা, মাদকাসক্তির কুফল, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত প্রভাব এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, সুস্থ ও সচেতন সমাজ গঠনের জন্য বিদ্যালয়, পরিবার এবং সমাজের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।কর্মশালায় অংশগ্রহণকারীরা শিক্ষাপ্রতিষ্ঠানে মানসিক স্বাস্থ্য সহায়তা ব্যবস্থা আরও জোরদার করা, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। LGBTQIA+ প্রতিনিধিরাও বৈচিত্র্য, সমতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।দুই দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা বিষয়ভিত্তিক প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং সচেতনতা বৃদ্ধির বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। আয়োজকদের মতে, এই উদ্যোগ ভবিষ্যতে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে
মানসিক স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রজ্ঞা ভবনে দুই দিনব্যাপী কর্মশালা
