Headlines

রাজদূত ক্লাবের উদ্যোগে তেলিয়ামুড়ায় মেগা বিনামূল্যের স্বাস্থ্য শিবির, উপকৃত শতাধিক মানুষ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তেলিয়ামুড়ার অন্যতম সামাজিক সংগঠন রাজদূত ক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার একটি বিনামূল্যের মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরে এলাকার অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।শিবিরে রাজধানীর আইএলএস হাসপাতাল থেকে আগত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করেন। বিভিন্ন রোগ সংক্রান্ত পরামর্শ ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার সুবিধাও ছিল এই শিবিরে।অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কল্যাণী সাহা রায়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপক সরকার, বিমল রক্ষিত, মধুসূদন রায় সহ ক্লাবের অন্যান্য সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ ও শহরতলির মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবির সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।রাজদূত ক্লাবের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আশ্বাস দেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *