Headlines

জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে চাঁদপুরের ইলিশের রমরমা, ক্রেতাদের ভিড়!

আগরতলা, ১৯ জুন: আগামীকাল জামাই ষষ্ঠী উপলক্ষে রাজ্যের মাছের বাজারে দেখা যাচ্ছে বিশেষ উৎসাহ। উৎসবকে সামনে রেখে বাজারে এসেছে বাংলাদেশের চাঁদপুরের বিখ্যাত ইলিশ মাছ, যা কিনতে সকাল থেকেই ভিড় জমাচ্ছেন ক্রেতারা।ব্যবসায়ীরা জানান, এ বছর চাঁদপুরের ইলিশের আমদানি সন্তোষজনক হওয়ায় বাজারে সরবরাহও ভালো রয়েছে। ফলে বিভিন্ন আকারের ইলিশ সহজেই পাওয়া যাচ্ছে। ছোট ও মাঝারি আকারের ইলিশের দাম কেজি প্রতি ১,৫০০ থেকে ১,৬০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যদিকে, দেড় কিলোগ্রামের বেশি ওজনের বড় ইলিশের দাম কেজি প্রতি ২,০০০ থেকে ২,২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।জামাই ষষ্ঠীর ঐতিহ্য অনুযায়ী জামাই আপ্যায়নে ইলিশের বিশেষ গুরুত্ব থাকায় চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। ব্যবসায়ীদের মতে, দাম তুলনামূলক বেশি হলেও উৎসব উপলক্ষে ক্রেতাদের আগ্রহে কোনও ভাটা পড়েনি। অনেকেই পরিবারের পছন্দের তালিকায় ইলিশকে রাখছেন প্রথম সারিতে।উৎসবের আবহে বাজারে ইলিশের চাহিদা ও সরবরাহ দুটোই সন্তোষজনক থাকায় ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। জামাই ষষ্ঠীর আগে বাজারে এই রুপালি শস্য ঘিরে জমে উঠেছে উৎসবের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *