Headlines

“প্রধান ডাকঘর ঘিরে ক্ষোভ! নেশার সিরাপ পাচারের অভিযোগে বাম যুব সংগঠনগুলির বিক্ষোভ”

আগরতলা, ১৯ জুন:রাজ্যে ক্রমবর্ধমান নেশাজাতীয় দ্রব্যের পাচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগরতলার প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল বামপন্থী চারটি যুব সংগঠন। সংগঠনগুলির অভিযোগ, সম্প্রতি আগরতলার প্রধান ডাকঘরকে ব্যবহার করে বারবার নেশাজাতীয় এস-কফ সিরাপ রাজ্যে প্রবেশ করছে, যা যুব সমাজের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।বিক্ষোভে অংশগ্রহণকারী সংগঠনের নেতৃবৃন্দ দাবি করেন, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছেন, তাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ডাক বিভাগের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা আরও জোরদার করারও দাবি তোলা হয়।বিক্ষোভস্থলে বক্তারা বলেন, নেশার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও আরও সক্রিয় ভূমিকা নিতে হবে। যুব সমাজকে নেশার কবল থেকে রক্ষা করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।কর্মসূচিতে বিভিন্ন বামপন্থী যুব সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পুরো বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *