Headlines

ট্রান্সফরমারের কয়েল চুরি! রাতের অন্ধকারে ২০ হাজার টাকার সামগ্রী উধাও

বিশ্রামগঞ্জ, ১৯ জুন:বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত চেছুড়িমাই এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থাকা কয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে।জানা গেছে, চেছুড়িমাই রিলেশন হোটেল সংলগ্ন এলাকায় স্থাপিত ৬৩ কেভি বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতরে থাকা কয়েল খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সকালে বিষয়টি নজরে আসতেই বিদ্যুৎ দপ্তরের কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।বিশ্রামগঞ্জ ইলেকট্রিক সাব-ডিভিশনের এসডিও সৌরভ রিয়াং জানান, ট্রান্সফরমারের ভেতর থেকে কয়েল চুরি হয়েছে এবং প্রাথমিক হিসাব অনুযায়ী চুরি হওয়া সামগ্রীর বাজার মূল্য প্রায় ২০ হাজার টাকা।ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। কে বা কারা এই চুরির সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীর মধ্যেও উদ্বেগের সৃষ্টি হয়েছে, কারণ বিদ্যুৎ পরিকাঠামোতে হামলা বা চুরি জনসাধারণের পরিষেবাকে ব্যাহত করতে পারে।পুলিশ ও বিদ্যুৎ দপ্তর যৌথভাবে বিষয়টির তদন্ত চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *