Headlines

“দ্বিতীয় স্ত্রীর হামলার অভিযোগ! গুরুতর আহত স্বামী, জিবি হাসপাতালে চিকিৎসাধীন”

আগরতলা, ১৯ জুন:পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে এক ব্যক্তির উপর হামলার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লঙ্কামুড়া এলাকায়। আহত ব্যক্তির নাম অমলেন্দু সরকার বলে জানা গেছে। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয় সূত্রে খবর, পারিবারিক বিবাদের জেরে স্বামী-স্ত্রীর মধ্যে বচসার সৃষ্টি হয়। অভিযোগ, সেই বচসা চলাকালীন অমলেন্দু সরকারের উপর হামলা চালানো হয়, যার ফলে তিনি গুরুতরভাবে আহত হন।পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।ঘটনার খবর পেয়ে পুলিশ বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে। কী কারণে এই ঘটনা ঘটেছে এবং হামলার অভিযোগের সত্যতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গেছে।এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে হাসপাতাল সূত্রে নজর রাখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *