সাব্রুম, ২২ জুন: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেল স্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সাব্রুম থানার পুলিশ। সোমবার তাদের সাব্রুম আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবকের নাম রিফাক হাসান (১৮) ও তারেখ হোসেন (১৮)। রিফাকের বাড়ি বাংলাদেশের কুমিল্লার শ্রীমন্তপুর এলাকায় এবং তারেখের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।রবিবার সন্ধ্যায় সাব্রুম রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, বিলোনিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং কলকাতায় যাওয়ার উদ্দেশ্যে তারা এই পথে এসেছিল।ঘটনার পর পুলিশ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে। সোমবার দুই যুবককে সাব্রুম আদালতে তোলা হলে আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শুরু হয়।পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং সীমান্ত অতিক্রমের সঙ্গে জড়িত অন্য কোনও ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
সাব্রুম রেল স্টেশনে ধরা দুই বাংলাদেশি যুবক, আদালতে পেশ পুলিশের
