Headlines

শিক্ষার মানোন্নয়নে ৫ দফা দাবি, যুবরাজনগরে কংগ্রেসের ডেপুটেশন

যুবরাজনগর, ২২ জুন: এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্কুলগুলোর পরিকাঠামোগত মানোন্নয়নের দাবিতে পাঁচ দফা দাবি সনদ নিয়ে বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করল যুবরাজনগর ব্লক কংগ্রেস।পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে হাফলং বাজারে দলীয় কর্মী-সমর্থকরা সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য মিছিল সংগঠিত করে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে পৌঁছে ডেপুটেশন জমা দেন তারা।ডেপুটেশনে যুবরাজনগর বিধানসভা এলাকার বিভিন্ন স্কুলের পরিকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক সংকট দূরীকরণ, স্কুলগুলোর পঠন-পাঠনের পরিবেশ উন্নত করা, জুনিয়র বেসিক বিদ্যালয়কে সিনিয়র বেসিক এবং সিনিয়র বেসিক বিদ্যালয়কে হাই স্কুলে উন্নীত করারসহ মোট পাঁচটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করা হয়।এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন Digbijoy Chakraborty, Kebel Nandi, যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি এবং কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃবৃন্দ।ডেপুটেশন প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি দ্বিগবিজয় চক্রবর্তী রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন সমস্যা তুলে ধরে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।কংগ্রেস নেতৃত্বের দাবি, শিক্ষার মান উন্নয়ন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবিলম্বে তাঁদের উত্থাপিত দাবিগুলি বাস্তবায়ন করা জরুরি। এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *