Headlines

মাধ্যমিকের মেধা তালিকায় সিপাহিজলার জয়জয়কার, সেরা দশে জেলার তিন কৃতী পড়ুয়া

বিশালগড়, ২৪ জুন: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফলে উজ্জ্বল সাফল্য অর্জন করেছে সিপাহিজলা জেলা। এবারের মেধা তালিকার সেরা দশের মধ্যে স্থান করে নিয়েছে জেলার তিনজন কৃতী ছাত্র-ছাত্রী, যা নিয়ে জেলার শিক্ষা মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।জেলার এই উল্লেখযোগ্য সাফল্যে গর্ব প্রকাশ করেছেন জেলা শিক্ষা আধিকারিক (ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার) কনিকা দেববর্মা। তিনি জানান, জেলার তিন শিক্ষার্থীর সেরা দশের তালিকায় স্থান পাওয়া সিপাহিজলার জন্য অত্যন্ত গৌরবের বিষয়। তাদের এই কৃতিত্ব আগামী প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে।তিনি আরও বলেন, শিক্ষকদের নিষ্ঠা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। আগামী দিনেও জেলার শিক্ষার মানোন্নয়নে শিক্ষা দপ্তর আরও গুরুত্ব দিয়ে কাজ করবে।কৃতী ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে বিভিন্ন মহল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। জেলার শিক্ষা ক্ষেত্রে এই অর্জন নতুন মাত্রা যোগ করেছে বলে মত শিক্ষা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *