Headlines

গকুলনগরে ভয়াবহ সংঘর্ষ! পালসার-ইকো মুখোমুখি, দুর্ঘটনা ঘটিয়ে চম্পট ঘাতক গাড়ি

গকুলনগরের রাস্তারমাথা এলাকায় বন্ধন ব্যাংক সংলগ্ন স্থানে বুধবার এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেল ও একটি ইকো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহী আহত হয়েছেন বলে খবর।অভিযোগ, দুর্ঘটনার পর স্থানীয় এক গাড়ি চালকের সহায়তায় ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ফলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার তদন্ত শুরু করে।প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পরপরই অভিযুক্ত গাড়িটিকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *