নিউজ ডেস্ক: ক্রমবর্ধমান নারী নির্যাতন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধি, বিদ্যুতের মাসুল বৃদ্ধি, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার রামনগর অঞ্চল কমিটির উদ্যোগে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। পুলিশ হেডকোয়ার্টারের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, লাগাতার মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি রাজ্যে নারী নির্যাতনের ঘটনাও উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন আন্দোলনকারীরা।কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং অবিলম্বে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, নারী নিরাপত্তা নিশ্চিতকরণ ও সাধারণ মানুষের স্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। আন্দোলনকারীদের বক্তব্য, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা।
মূল্যবৃদ্ধি ও নারী নির্যাতনের প্রতিবাদে রামনগরে বিক্ষোভ, পুলিশ হেডকোয়ার্টারের সামনে সরব আন্দোলনকারীরা
