Headlines

৬ দফা দাবিতে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি: কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া তুলে ধরে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস।বৃহস্পতিবার সংগঠনের নেতৃত্বে এক প্রতিনিধিদল জেলা শাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। ডেপুটেশনে কৃষকদের স্বার্থরক্ষা, কৃষি ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, কৃষিঋণ সংক্রান্ত সমস্যার সমাধানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।সংগঠনের নেতৃবৃন্দ জানান, রাজ্যের কৃষকরা দীর্ঘদিন ধরে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কৃষকদের আর্থিক সুরক্ষা ও কৃষি ব্যবস্থার উন্নয়নের স্বার্থে সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তাই সংশ্লিষ্ট প্রশাসনের মাধ্যমে দাবিগুলি সরকারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।তারা আশা প্রকাশ করেন, কৃষকদের ন্যায্য দাবিগুলিকে গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও ইঙ্গিত দেন সংগঠনের নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *