Headlines

ফোনকলের পর উধাও গৃহবধূ, একই রাতে নিখোঁজ যুবকও! তদন্তে পুলিশ

আমতলী থানাধীন সূর্যমনিনগর ১৯ কাঠ এলাকায় এক সন্তানের জননী ২৬ বছর বয়সী গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী হাচন সরকার আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে গৃহবধূ রাখি নমের মোবাইল ফোনে একটি কল আসে। ওই ফোনকলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর প্রায় দুই ঘণ্টা পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।স্বামী জানান, আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রীর কোনো সন্ধান না পাওয়ায় তিনি থানার শরণাপন্ন হন। প্রশাসনের কাছে তার আবেদন, দ্রুত গৃহবধূকে উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক।নিখোঁজ গৃহবধূর মা-ও সংবাদমাধ্যমকে জানান, রাতে জামাই ফোন করে মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি জানান। তিনি প্রশাসনের কাছে দ্রুত মেয়েকে উদ্ধার করার আবেদন জানিয়েছেন।এদিকে গৃহবধূর স্বামীর অভিযোগ, একই এলাকার রাধা রমন দেব নামে এক যুবকও ওই রাত থেকেই নিখোঁজ রয়েছেন এবং তার মোবাইল ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না। তবে ওই যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো নিখোঁজ ডায়েরি করা হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আমতলী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। দুই নিখোঁজের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *