পবিত্র অম্বুবাচী উপলক্ষে ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ সিঁদুর খেলা অনুষ্ঠান। এলাকার বিভিন্ন বুথের মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা দাস। তিনি এলাকার মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন এবং তাঁদের মধ্যে আম, দুধ ও সিঁদুর বিতরণ করেন। অনুষ্ঠানে মহিলাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো।কাউন্সিলর স্নিগ্ধা দাস জানান, অম্বুবাচী উপলক্ষে সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন ভবিষ্যতেও এলাকার মানুষের মধ্যে ঐক্য ও পারস্পরিক সম্পর্ককে আরও মজবুত করবে।অনুষ্ঠানকে ঘিরে মহিলাদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস। সিঁদুর খেলা ও সৌহার্দ্যের এই মিলনমেলা এলাকায় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।
অম্বুবাচী উপলক্ষে ১৪ নম্বর ওয়ার্ডে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা
