নতুন প্রজন্মের চলচ্চিত্র ও গণমাধ্যমকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে আগরতলা প্রেস ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা। নীলকণ্ঠ সোসাইটি কালচারাল অর্গানাইজেশন এবং কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন চলচ্চিত্র ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থী এবং সংস্কৃতিকর্মীরা।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরায়সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। উদ্বোধনী পর্বে অতিথিরা গণমাধ্যম ও চলচ্চিত্র জগতের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং দক্ষ মানবসম্পদ তৈরির গুরুত্ব তুলে ধরেন।তিন দিনব্যাপী এই কর্মশালায় চলচ্চিত্র নির্মাণ, টেলিভিশন প্রযোজনা, সংবাদ উপস্থাপনা, ক্যামেরা, চিত্রনাট্য, সম্পাদনা এবং গণমাধ্যমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হবে।আয়োজকদের মতে, এই উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বাস্তবমুখী প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা ভবিষ্যতে চলচ্চিত্র ও গণমাধ্যমে তাদের পেশাগত পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগরতলায় শুরু তিন দিনব্যাপী চলচ্চিত্র ও গণমাধ্যম কর্মশালা
