অম্বুবাচী উপলক্ষে ভক্তদের ভিড়ে মুখর ছিল লক্ষ্মী নারায়ণ বাড়ি। তবে ধর্মীয় এই পরিবেশের মধ্যেই চুরির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, এক মহিলা মন্দির প্রাঙ্গণে চুরির চেষ্টা করার সময় উপস্থিত লোকজনের সন্দেহের মুখে পড়েন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।ঘটনার জেরে কিছু সময়ের জন্য মন্দির চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়লেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে কী চুরি করার চেষ্টা করা হয়েছিল এবং অভিযুক্ত মহিলার পরিচয় ও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তদন্তের পরই পুরো বিষয়টি স্পষ্ট হবে।
অম্বুবাচীতে মন্দিরে চুরির চেষ্টা! হাতেনাতে ধরা পড়লেন এক মহিলা
