Headlines

৩০ বছর ধরে স্বামীহারা, এখনও মেলেনি ভাতা! মুখ্যমন্ত্রীর কাছে অসহায় জনজাতি বৃদ্ধার আর্তি

জম্পুইজলা, ২৬ জুন: জীবনের শেষ প্রান্তে এসেও সরকারি সামাজিক সুরক্ষার সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুললেন এক অসহায় জনজাতি বৃদ্ধা। জম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার বাসিন্দা শোভারানী দেববর্মা মুখ্যমন্ত্রীর কাছে ভাতার আবেদন জানিয়ে সাহায্যের আকুতি করেছেন।জানা গেছে, প্রায় ৩০ বছর আগে তাঁর স্বামী ক্ষুদিরাম দেববর্মা মারা যান। এরপর থেকেই চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তাঁর। সংসার চালাতে বাধ্য হয়ে বন থেকে বাঁশের করুল সংগ্রহ করে বিক্রি করেন তিনি। সেই সামান্য আয়েই কোনোমতে জীবনযাপন করছেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শোভারানী দেববর্মা জানান, বহু বছর ধরে স্বামীহারা হলেও এখনও পর্যন্ত তিনি কোনো ভাতা পাননি। তাই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, যেন দ্রুত তাঁর জন্য উপযুক্ত সরকারি ভাতার ব্যবস্থা করা হয়।স্থানীয়দের একাংশের দাবি, প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষেরা যাতে সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান, সে বিষয়ে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়া জরুরি।এখন দেখার বিষয়, সংবাদ প্রকাশের পর প্রশাসন বা সংশ্লিষ্ট দপ্তর এই অসহায় বৃদ্ধার আবেদন কত দ্রুত বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *